টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১০ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে রাত ১টার মধ্যে দক্ষিণ-পূর্ব অথবা পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এ ছাড়া আবহাওয়ার সতর্কবাতায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

1

শাবিপ্রবির শাকসু নির্বাচন কমিশন থেকে ৪ শিক্ষক পদত্যাগ

2

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

3

ওসমানী মেডিকেল এলাকায় সুনামগঞ্জ ফার্মেসীর আড়ালে দালাল ও চাঁ

4

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

5

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

6

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

7

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

8

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্

9

মধ্যনগরে বিএনপির সংবাদ সম্মেলন: বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে ন

10

সেই ওষুধটি বহাল রাখাই ছিল ‘স্লো পয়জন’: খালেদা জিয়ার চিকিৎসক

11

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার, গোয়েন্দ

12

সিলেট-২ আসনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

13

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

14

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

15

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

16

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

17

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

18

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

19

কানাইঘাটে জমি নিয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড: র‌্যাব-৯ এর অভিযানে

20