টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত




মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় মহিষখলা বাজার এলাকার নূরানী হাফিজি ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খতমে কোরআন শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও আল্লাহর রহমত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, মোশাহিদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সাইদুর রহমান জিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ ছাড়া বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

1

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

2

সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতি: রেলওয়ের দুই কর্মকর্তা বরখা

3

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

4

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

5

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

6

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

7

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার, গোয়েন্দ

8

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

9

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

10

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

11

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২ ক

12

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

13

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

14

গুমের পর হত্যা: ১৩ বছর পর ইলিয়াস আলী নিখোঁজ রহস্যের ভয়ংকর সত

15

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

16

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

17

সেই ওষুধটি বহাল রাখাই ছিল ‘স্লো পয়জন’: খালেদা জিয়ার চিকিৎসক

18

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

19

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

20