টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ  ::
সুনামগঞ্জের ছাতক পৌরশহরের মধ্যবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদসহ তাজুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খানের নির্দেশে এসআই সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি টিম মধ্যবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আফজাল সু স্টোরের সামনের পাকা রাস্তায় অবস্থানকালে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। এসময় তল্লাশি চালিয়ে তার বহন করা ব্যাগ থেকে ১৫ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদ উদ্ধার করা হয়।
আটককৃত যুবকের নাম তাজুল ইসলাম। তিনি ছাতক উপজেলার মৌলভীরগাঁও ইউনিয়নের গণেশপুর এলাকার মৃত মফিজ আলীর ছেলে।
এ ঘটনায় এসআই সিকান্দর আলী বাদী হয়ে তাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

1

দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

2

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

3

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

4

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

5

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

6

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

7

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

8

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

9

করোনায় ৫ জনের মৃত্যু

10

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

11

ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে

12

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

13

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

14

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২ ক

15

ভূমিকম্পে কাঁপল সিলেট

16

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

17

সিলেট চেম্বার নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত

18

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

19

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

20