টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট



মো আল আমিন মধ্যনগর,(সুনামগঞ্জ)  প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলার সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলাকারীরা যাতে সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ঘটনার পর থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর আওতাধীন প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের আটক করতে সীমান্তের বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
বিজিবির মহিষখোলা ক্যাম  থেকে জানানো হয়েছে, হামলার সঙ্গে জড়িতরা যাতে  কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ কার্যক্রমও চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

1

সিলেটে চালু হলো দেশের ২৪তম স্থলবন্দর, পর্যটনবান্ধব ভোলাগঞ্জ

2

পাথর কোয়ারী খুলে না দিলে, ৫ আগস্টের মতো আন্দোলন ছাড়া উপায় থা

3

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

4

কানাইঘাটে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার মেধাভিত্তিক বৃত্তি পরী

5

সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসি পদায়ন

6

এবার হজের খুতবায় যা বলা হলো

7

শিশু ইনায়া হ ত্যা র রহস্য উদঘাটন

8

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

9

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

10

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

11

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

12

সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার — ব্যারিস্টা

13

বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে গুলি, প্রবাসীর ভাই গুলিবিদ্ধ

14

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

15

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

16

নির্বাচন প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

17

বরখাস্ত থেকে মুক্তি পেতে শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতনের ঘ

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20