টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্যু



মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারান বশির মিয়া (৫৪) ও তাঁর ছেলে রেজোয়ান মিয়া (২১)। বর্তমানে বশিরের স্ত্রী ফারজানা আক্তার পারভীন (৩৬) ঢাকার বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বশির মিয়া মারা যান। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে তাঁর ছেলে রেজোয়ান ঢাকার জাতীয় বার্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া।
স্থানীয়রা জানান, পাইপলাইনের ছিদ্র থেকে বের হওয়া কনডেনসেট নিকটস্থ ছড়ার পানিতে মিশে যায়। পরে পানির ওপর ভাসমান তেলে আগুন ধরে গেলে ওই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন।
শেভরন বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান বলেন, দুর্বৃত্তরা পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালায়। এতে তেল ছড়িয়ে পড়ে এবং পানির ওপর ভাসমান তেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি জানান, দগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। দুইজনের মৃত্যুর ঘটনায় শেভরন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী লুৎফুল হক লোকমান বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অসচ্ছল পরিবারটিকে শেভরন ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।”
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, “নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। শেভরন ও প্রশাসন শুরু থেকেই তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে শ্রীমঙ্গলের ভুনভীর ইউনিয়নের শাসন ইলাম পাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তদের অবৈধ ছিদ্রের কারণে অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

1

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

2

১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

3

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সিলেটসহ ৬৪ জেলায় ইইউ

5

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

6

রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি

7

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

8

সুনামগঞ্জের শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাইয়ের হাতে

9

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

10

ড. ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ

11

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

12

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

13

সিলেটে বৃষ্টির আভাস

14

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

15

জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ উদ্বোধন—রঙে-আলোয়

16

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

17

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

18

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

19

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

20