টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘হ্যাঁ না’ ভোট কী—জানেন না সুনামগঞ্জ-৫ আসনের অধিকাংশ ভোটার


হাকীম নোমানী,

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
অনেকেই জানেন সংসদ নির্বাচন হবে, তবে একই দিনে আরেকটি ব্যালট পেপারে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে এ তথ্য তাদের কাছে নতুন। ভোটারদের বড় একটি অংশের ধারণা, তারা কেবল দলীয় প্রতীকে ভোট দেবেন; এর বাইরে অতিরিক্ত ভোটের বিষয়টি তাদের জানা নেই।
‘নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকেই আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গণভোটের প্রচার চালাচ্ছি। সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও বাজার এলাকায় ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। ওয়ার্ড পর্যায়ে মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন সভায় আমি নিজেও গণভোটের বিষয়ে কথা বলছি। নির্বাচনের আগ পর্যন্ত এই প্রচার অব্যাহত থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ একই দিনে ‘গণভোট’ বা ‘হ্যাঁ–না’ ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের গ্রামগঞ্জের অধিকাংশ সাধারণ ভোটারদের কাছে গণভোটের কোন ধারণা নেই বল্লেই চলে।

সরেজমিনে ঘুরে এবং সাধারণ নারী-পুরুষ ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে, গণভোট কী, কেন হবে কিংবা কীভাবে ভোট দিতে হবে এ বিষয়ে তাদের তেমন কোনো ধারণা নেই।

উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল পালপুর গ্রামের বাসিন্দা রংমালা বিবি জানান হ্যাঁ-না ভোট কি আমি জানিনা,আমাকে এ ব্যাপারে কেউ বলেনি,অনুরুপভাবে চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, আমাদের গ্রামটা যোগাযোগ বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো। আমরা অনেক বিষয় থেকেই অবহেলিত। এবারের নির্বাচনে হ্যাঁ ভোট দেব নাকি না ভোট দেব এটাই জানি না। কেন হ্যাঁ বা কেন না, সে বিষয়েও আমাদের কোনো ধারণা নেই। চোখে পড়ার মতো কোনো প্রচারও দেখিনি।’ স্থানীয় শিক্ষকরাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। উপজেলার সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একজন প্রভাষক বলেন, গণভোট নিয়ে তেমন কোনো প্রচারণা নেই। ফলে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে আগ্রহ বা সচেতনতা তৈরি হয়নি।’

এদিকে গণভোটের প্রশ্ন প্রকাশের পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রশ্নটিকে জটিল ও সাধারণ মানুষের জন্য দুর্বোধ্য বলে সমালোচনা করা হচ্ছে। সংস্কার প্রস্তাব বা জুলাই সনদ সম্পর্কে অধিকাংশ ভোটারের স্পষ্ট ধারণা নেই। সচেতন মহলের মতে, ভোটারদের বোঝাতে ব্যাপক ও সহজ ভাষায় প্রচার চালানো জরুরি হলেও নির্বাচন ঘনিয়ে এলেও সে উদ্যোগ চোখে পড়ছে না। রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থীদের পক্ষে জোর নির্বাচনী প্রচার প্রচারনা চালালেও গণভোট নিয়ে তাদের নীরবতা লক্ষণীয়। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন, কিন্তু হ্যাঁ-না এর ব্যালটে থাকা ভোট সম্পর্কে কোনো দিকনির্দেশনা দিচ্ছেন না। এতে ভোটকেন্দ্রে গিয়ে সাধারণ ভোটাররা বিভ্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন সচেতন মহল। তাই এবিষয়ে দ্রুত প্রচার প্রচারনা বৃদ্ধি অতি জরুরি।

প্রসঙ্গত, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এবারের নির্বাচনের সঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সংবিধানের মৌলিক সংস্কারের ওপর এই গণভোট আয়োজন করা হচ্ছে। প্রবর্তকদের দাবি, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আগামী ৫০ বছর দেশে আর ফ্যাসিবাদ, গুম-খুনের মতো ঘটনা ঘটবে না। তবে এ প্রক্রিয়া নিয়ে সমালোচনাও রয়েছে। সিপিবি, বাসদসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কয়েকটি দল জুলাই সনদে সই করেনি। তাদের মতে, জাতীয় ঐকমত্য কমিশন যেভাবে একাধিক সংস্কার প্রস্তাবকে একটি প্যাকেজে এনে ‘হ্যাঁ/না’ ভোটের সিদ্ধান্ত নিয়েছে, তা অগণতান্ত্রিক এবং এতে ভিন্নমত প্রকাশের সুযোগ নেই। তবে স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে মানুষের আগ্রহ থাকলেও গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আরও কার্যকর ও মাঠপর্যায়ের উদ্যোগ প্রয়োজন। তা না হলে গুরুত্বপূর্ণ এই ‘হ্যাঁ–না’ ভোট অনেক ভোটারের কাছেই থেকে যাবে অজানা ও অর্থহীন।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

1

মধ্যনগরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে দুই আসামি গ্রেফতার

2

বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

3

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

4

জাতীয় নির্বাচনে নিরপেক্ষ, গণভোটে সক্রিয় হতে হবে প্রশাসনকে

5

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

6

লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আ হত ১০

7

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

8

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

9

চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেস্টু কর্মচারীকে হত্যা: ৫ জনের নাম

10

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

11

এনসিপির মনোনয়নপত্র কিনলেন ‘স্যালুট দেওয়া’ রিকশাচালক সুজন

12

এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ড

13

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

14

নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফল্যের প্রতিচ্ছবি জ

15

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

16

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

17

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

18

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

19

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

20