টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই



: সিলেটে এনা পরিবহনের প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা এবং ক্যাশিয়ার সোহেল আহমদ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় তারা পরিচিত এক চালকের সিএনজি অটোরিকশায় যাচ্ছিলেন।
হুমায়ুন রশীদ চত্বরের আগে সততা রেস্টুরেন্টের সামনে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল। তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়। তবে কেউ আহত হননি।
দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান জানান, “পাঁচটি মোটরসাইকেলের মধ্যে একটি নাম্বারপ্লেটযুক্ত ছিল, তবে তা স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

1

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

2

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

5

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

6

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

7

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

8

হোটেলে অনৈতিক কর্মকান্ডে ৪ জন গ্রেফতার

9

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়

10

ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় আহত ২০৮; নিহত ৩

11

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

12

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

13

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

14

ডেভিল হান্ট ফেইজ-২: মধ্যনগরে নিয়মিত মামলার আসামি নুরুল হক গ্

15

সিলেটে ‘হাসির সন্ধানে এএফপিসি’র শিক্ষা উপকরণ বিতরণ

16

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

17

ওসমানী মেডিকেল এলাকায় সুনামগঞ্জ ফার্মেসীর আড়ালে দালাল ও চাঁ

18

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

19

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

20