টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




অজিত কুমার দাশ, সুনামগঞ্জ প্রতিনিধি:


সারা দেশের মতো সুনামগঞ্জের ছাতকেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
 এ উপলক্ষে গত মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ছাতক উপজেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফারুখ আহমেদ নোমানী।


স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমএসএফ-এর ছাতক শাখার সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুখ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল রহমান চৌধুরী, ছাতক পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সামছুর রহমান বাবুল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ মুহাম্মদ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন ও সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ব্যবসায়ী ইব্রাহিম আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, জামায়াতে ইসলামীর ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, ক্রীড়াবিদ আলী আহমদ তালুকদার ও লাল মিয়া, বিএমএসএফ-এর সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ রুনু, ধর্মবিষয়ক সম্পাদক জানে আলম,এ আর সায়েমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মফস্বলের সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ সংগঠন যেন আরও শক্তিশালী হয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায্যতা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে পারে—এমনটাই প্রত্যাশা।”
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিশেষ অতিথি মাওলানা আবুল হাসনাত-এর পরিচালনায় এক দোয়া ও মোনাজাতের মাধ্যমে।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন

1

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

2

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

3

রাতারগুল ঘুরে দেখলেন আসিফ নজরুল

4

জগন্নাথপুরে জগন্নাথ দেবের রথযাত্রা: শতাব্দী প্রাচীন ঐতিহ্যে

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক

7

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

8

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

9

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

10

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাব

11

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

12

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার, গোয়েন্দ

13

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

14

চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেস্টু কর্মচারীকে হত্যা: ৫ জনের নাম

15

ঢাকায় উদ্ধার সিলেটের নিখোঁজ চার শিশু

16

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

17

ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ

18

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

19

মধ্যনগরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

20