টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২



মো. মীরজাহান মিজান  বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ইসহাকপুর গ্রামে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে আহতরা চিকিৎসার জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে আবারও উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, সংঘর্ষে রুবেল ও রানা নামের দু’জনসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

1

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

2

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

5

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

6

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রো

7

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

8

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

9

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

10

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

11

সিলেটে রিকশা গ্যারেজে জুয়া খেলতে গিয়ে ধরা ৪ জন

12

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

13

চেয়ারম্যান হলেন তারেক রহমান

14

নিয়ন্ত্রণহীন কিশোরগ্যাং আতঙ্কে বালুচর, নীরব পুলিশ প্রশাসন

15

আটকের ১৪ ঘণ্টা পর জামিন পেলেন মাহদী হাসান

16

সুনামগঞ্জে বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

17

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

18

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

19

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

20