টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে নিরপেক্ষ, গণভোটে সক্রিয় হতে হবে প্রশাসনকে

স্টাফ রিপোর্টার : গণভোটে ‘হ্যাঁ’ বলার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। এজন্য সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে। তবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে থাকতে হবে নিরপেক্ষ।

গণভোট বিষয়ে সিলেট বিভাগের সকল জেলার কোর কর্মকর্তাদের সাথে মতবিনিমকালে এমন নির্দেশনা দিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তারা বলেন, জুলাইকে সবার ধারণ করতে হবে। তাই গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালাতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভায় বক্তব্যে দুই উপদেষ্টা বলেন, গণভোটের ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে কোনো জড়তা থাকতে পারে না। তবে জাতীয় নির্বাচন নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ প্রতিবেশি দেশ ভারতের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না থাকায় তারা যেকোনো ছোটোখাটো বিচ্যুতিকে ভাইরাল করে বড় আকারে প্রকাশ করতে পারে।
নির্বাচনকালীন সময়ে রাজনীতিবিদদের সাথে কেমন ব্যবহার করা হবে তারও একটি নীতিমালা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের নেতৃত্বে নির্দিষ্ট করা হবে বলে জানান উপদেষ্টাদ্বয়।
আগামী ২২ জানুয়ারি সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার দিকে ইঙ্গিত করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ২২ জানুয়ারি সিলেটে একটি বড় রাজনৈতিক দলের সভা। এই সভার আগে তাড়াহুড়ো করে সিলেট আসতে হয়েছে। কেননা, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ভুল বুঝাবুঝি রাখতে চাই না। গণভোটে হ্যাঁ এর প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া। এটি বাংলাদেশের জনগণের জীবনে কি পরিবর্তন আনবে তা সকল ভোটারকে বুঝাতে হবে।
তিনি আরও বলেন, নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ এর পক্ষে জনমত তৈরি করতে হবে। যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যতো যুক্ত করা যাবে, ততো অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।’
সিলেট বিভাগের জন্য সরকারের পক্ষ থেকে চার জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, নির্বাচন পর্যন্ত সিলেটের সকল সরকারি দায়িত্বশীলদের সচেতন থাকতে হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও মতবিনিময় সভায় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকগণ, আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

1

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

2

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

3

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা

4

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

5

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডে

6

শেষ দিনে শাকসু নির্বাচনে মনোনয়ন জমা ১৯১টি

7

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

8

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

9

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

10

কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

11

ছাতক থানা ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ন

12

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

13

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

14

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

15

যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

16

এমসি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

17

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

18

দেশত্যাগের আগে আত্মীয়-স্বজনকে ভুল ইংরেজিতে ক্ষুদে বার্তা দেন

19

ওসমান হাদি মারা গেছেন

20