টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

অকাল বন্যার ঝুঁকি মোকাবেলায় জগন্নাথপুরের হাওরে জোরালো বাঁধ নির্মাণ কার্যক্রম


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আগাম বোরো ফসলকে অকাল বন্যার ক্ষতি থেকে রক্ষায় ব্যাপক কর্মযজ্ঞ চলছে। উপজেলার নলুয়ার হাওরসহ মোট ১২টি হাওর ও নন-হাওর এলাকায় ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ এগিয়ে চলছে। এসব প্রকল্পে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ কোটি ১৩ লাখ টাকা।
২৬ জানুয়ারি সোমবার সরেজমিনে হাওর এলাকায় গিয়ে দেখা যায়, চারদিকে চলছে বাঁধ নির্মাণের ব্যস্ততা। শক্ত মাটিকে কাটতে ব্যবহার করা হচ্ছে ভারী এস্কেভেটর মেশিন। মাটি ফেলে ফেলে উঁচু করা হচ্ছে বাঁধ, যেন আগাম বন্যার পানি হাওরে প্রবেশ করতে না পারে।
উপজেলার নারিকেলতলা হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের ২৭, ২৮ ও ২৯ নম্বর পিআইসি প্রকল্প এলাকায় ক্লোজারসহ বাঁধ নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। ২৮ নম্বর পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য কাওছার মিয়া তালুকদার জানান, এই তিনটি প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল বলেন, “বৃষ্টি ও পাহাড়ি ঢল শুরুর আগেই বাঁধের কাজ শেষ করা অত্যন্ত জরুরি। সময়মতো কাজ শেষ হলে হাওরের বোরো ফসল রক্ষা পাবে এবং কৃষকেরা দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন।”
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধ নির্মাণ সম্পন্ন হলে এ বছর হাওরের বোরো আবাদ নিরাপদ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

1

সিলেট-২ আসনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

2

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

3

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

4

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

5

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

7

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

8

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষর

9

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

10

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

11

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

12

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

13

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

14

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

15

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

16

দৈনিক আলোর দিগন্ত পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়ো

17

দিরাইয়ে সেচের পানি নিয়ে সংঘর্ষে আহত ৩০

18

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

19

৫০০ টাকা পাওনা নিয়ে অপমানের অভিযোগ, বিষপানে যুবকের মৃত্যু

20