টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

উন্মত্ত কুকুরের তাণ্ডবে কুলাউড়া পৌর শহরে আতঙ্ক, আহত ৪৯

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৪৯ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪২ জন পুরুষ এবং ৭ জন নারী ও শিশু রয়েছেন। তারা সবাই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই একটি পাগলা কুকুর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে।একের পর এক মানুষ কুকুরের কামড়ে আহত হলে পুরো পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মাহফিজুল জানান, কুকুরের কামড়ে আহত ৪৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে।এদিকে, বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের স্টেশন চৌমুহনী এলাকায় স্থানীয় লোকজন একত্র হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

1

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

2

জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক

3

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

4

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

5

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

6

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

7

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

8

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

9

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

10

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

11

সিলেটে রিকশা গ্যারেজে জুয়া খেলতে গিয়ে ধরা ৪ জন

12

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

13

সিলেটে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল’র উদ্বোধন

14

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গু

15

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

16

ছাদে আটকা সাংবাদিক, শ্বাসরুদ্ধকর এক রাত

17

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেল

18

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

19

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

20