টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার::
 মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছবাজার এলাকা থেকে তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কামাল হোসেন (৫৮), জামাল মিয়া (৩৪), খোকন মিয়া (৩৮), নয়ন দেব (৪১), হান্নান মিয়া (৩১) ও আশখ আলী (৪৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন-এফআইআর নং–২১০/২৫, তারিখ–২৩/১০/২০২৫, ধারা–সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জুয়া খেলা অর্থনীতি ও সমাজের জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

1

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

2

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

3

মঙ্গলবার সিলেটের যে এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

4

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

5

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

6

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

7

সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদারের বড় ভাইয়ের ১৫তম মৃত্য

8

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা খেল লন্ডনগামী

9

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

10

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক-যুবতী গ্রেপ্ত

11

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

12

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

13

গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

14

টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ

15

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্

16

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

17

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

18

থানা পোড়ানোর হুমকির জেরে ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান গ্

19

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

20