টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার



কুলাউড়া (মৌলভীবাজার)
 প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি মৌজায় বীর মুক্তিযোদ্ধার দখলে থাকা একটি বিশালাকৃতির সরকারি পুকুর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ই মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬২ শতক আয়তনের এই পুকুরটি দখলমুক্ত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত পুকুরটি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মৃত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদ আলী ব্যক্তিগতভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন।

তার মৃত্যুর পর তার ছেলে শফিকও পুকুরটির দখলে রাখেন। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের উচ্ছেদপূর্বক পুকুরটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় পুকুরে চাষ করা মাছ জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। দখলমুক্ত করা পুকুরটি পরবর্তীতে সঠিক নিয়মে ইজারা দিয়ে স্থানীয় জনগণের স্বার্থে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসি পদায়ন

1

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্

2

সিলেটে বিএনপির দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোবাইল চুরি

3

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

4

মধ্যনগর বাঙ্গলভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারে

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

7

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

8

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

9

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

10

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

11

নির্বাচনি তফশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর নিয়ন্ত্রণে যাবে

12

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

13

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

18

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

19

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

20