টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রস্তুত সিলেট মেট্রোপলিটন পুলিশ



নিজস্ব প্রতিবেদক::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এসএমপি’র সম্মেলনকক্ষে সিলেট-১ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস।
তিনি বলেন,
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকেই মাঠে কাজ শুরু করেছি। জনগণের জানমালের নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি পালন এবং সমান সুযোগ নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।”


কমিশনার আরও বলেন,
সিলেটের প্রার্থীরা যদি আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন উপহার দিতে পারব—এটাই আমাদের প্রত্যাশা।”


সভায় উপস্থিত প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন,
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা যেন সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিসরে হয়—এই বিষয়ে সবাই একমত।”

মতবিনিময় সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আলোচনায় ভোটারদের নিরাপত্তা, প্রচার-প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা—এসব বিষয় গুরুত্ব পায়।
সভা শেষে কমিশনার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন,
নির্বাচনকালে কোনো প্রার্থী, দল বা ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এসএমপি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারেন—এটাই আমাদের মূল লক্ষ্য।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

1

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

4

এমসি কলেজে ক্যান্টিন চালুর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

5

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

8

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

9

হাসিনার মামলার রায় পড়া শুরু

10

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

13

বছর ঘুরে আজ খুশির ঈদ

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

সিলেট-তামাবিল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস হেলপার ও আনসার সদস

16

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিত করতে হবে....এডভোকেট মোমিন

17

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

18

নিজের প্রাণ নিলেন এক যুবতী

19

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

20