টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, তদন্তে র‌্যাব

সুনামগঞ্জের ছাতকে গভীর রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে একটি পাইপগান, থানার লুটকৃত তিনটি শটগানের কার্তুজ এবং একটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র নাশকতার কাজে ব্যবহারের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে অভিযান দিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।র‌্যাব জানায়, সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জালালপুর পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ছাতক থানাধীন দুলারবাজার ইউনিয়নের পুরাতন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে অবৈধ অস্ত্র মজুত রয়েছে।এ সময় রাত আনুমানিক দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, থানা থেকে লুটকৃত তিনটি শটগানের কার্তুজ এবং একটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এসব অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।র‌্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত অস্ত্রগুলো নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ১টি পাইপগান, ৩টি শটগানের কার্তুজ এবং ১টি দেশীয় তৈরি রামদা জিডি মূলে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’ 
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৩৫টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০১ রাউন্ড গুলি, ম্যাগাজিন ৫টি, ৪৬৩০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫৩টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল দলিলে ভুমি জালিয়াতি জাফলংয়ে বাবলু ও শাহাজের ৫ বছরের কারা

1

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

2

সিলেট জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন আব্দুল কাইয়ুম চৌধ

3

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

4

৫০০ টাকা পাওনা নিয়ে অপমানের অভিযোগ, বিষপানে যুবকের মৃত্যু

5

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার খান গ্রেফতার

6

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

7

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

8

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

9

সিলেট–বিয়ানীবাজার সড়কে মধ্যরাতে মৃত্যু মিছিল, প্রাণ গেল ৩ জন

10

গণঅধিকার নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিচার্জ, রক্তা

11

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

14

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

15

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

16

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

17

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

18

সিলেটে খালাতো বোনকে ধর্ষণকারী ভাই গ্রেফতার

19

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

20