টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

সিলেটে এবার পুকুরে গোপনে মজুদ করে রাখা প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় অবৈধভাবে সাদাপাথর মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ ও সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সদর উপজেলা প্রশাসন জানায়, অভিযানকালে স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ধোপাগুল ও লালবাগ এলাকার মোট ৫টি পুকুরে গোপনে মজুদ করে রাখা প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর জব্দ করা হয়। এসব পাথর স্থানীয় এক ওয়ার্ড সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানকালে কোনো ভূমি মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অবৈধভাবে পাথর মজুদের সঙ্গে জড়িত ক্রাশার মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফ

1

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

2

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

3

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

4

কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

5

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

6

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ

7

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

8

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

9

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

10

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

11

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

12

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ

13

সিলেটে অবৈধ ভারতীয় পেঁয়াজ ও পিকআপসহ যুবক আটক

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

16

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সন্ত্রাসী ধরতে সেনাবাহিনীর অভ

17

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

18

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক

19

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

20