টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ



মো আল আমিন ,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালভিটা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব চোরাচালানপণ্যর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।
গত ২৪ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি ধাপে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম। অভিযানে অংশগ্রহণ করেন বাঙ্গালভিটা বিওপির বিজিবি সদস্য, সেনাবাহিনী, আনসার ও পুলিশ সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা এনএসআই-এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া নামক স্থান থেকে সীমান্ত পিলার ১১৯০/১৭-এস-এর নিকটবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭১২ পিস শাড়ি, ২০ পিস লেহেঙ্গা ও ১২০০ গজ থান কাপড় জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১,০১,৫৮,০০০ (এক কোটি এক লাখ আটান্ন হাজার) টাকা। এসব মালামাল শুল্ক গোডাউনে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির অধিনায়ক জানান, "সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।"
এদিকে স্থানীয়দের মাঝে বিজিবি, প্রশাসন ও অন্যান্য বাহিনীর এই সমন্বিত অভিযানের প্রশংসা লক্ষ্য করা গেছে। তারা জানান, দীর্ঘদিন ধরে সীমান্তপথে চোরাচালান হয়ে আসছিল। এমন অভিযান অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ অনেকটাই হ্রাস পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

1

জগন্নাথপুরে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ

2

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

3

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

4

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

5

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

6

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

7

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

8

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

9

জগন্নাথপুরে বৃষ্টি থামতেই পানি নামতে শুরু, স্বস্তি ফিরেছে এল

10

সিলেটে গ্রেফতার পটিয়ার ৫৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি

11

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

12

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

13

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

14

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

15

কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নতুন গ্যাস মিলবে না: সিলেটে জ্

16

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

17

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

18

ছাতকে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিনজন আটক

19

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

20