টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্যাতনের শিকার ছোট ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত সহকারী শিক্ষক রেজ্জাদ মিয়া



সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈয়দের গাঁও ইউনিয়নের দশঘর গ্রামে এক শিক্ষকের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন দশঘর গ্রামের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার রেজ্জাদ মিয়া তার ভাই মোশাররফ হোসেন,মাজেদ আহমদ। 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই (রবিবার) বিকেল ৫টার দিকে বসতঘরের আঙিনায় পারিবারিক বিরোধের জেরে রেজ্জাদ মিয়া অন্য ভাইদের নিয়ে তার ছোট ভাইয়ের স্ত্রী লিজা বেগমের ওপর শারীরিক নির্যাতন চালায়। ভুক্তভোগী লিজা বেগম অভিযোগ করে বলেন, “আমার চুল ও পোশাক ধরে টেনে-হিঁচড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। এরপর উঠানে ফেলে কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফুলা-জখম করে। এসময় বসতঘরে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।”
তিনি আরও জানান, অভিযুক্ত রেজ্জাদ মিয়া ঘরের মূল্যবান জিনিসপত্র নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং তার স্বামীসহ পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
আহতের শারীরিক অবস্থা অবনতি হলে তিনি ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। পরে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষক হওয়া সত্ত্বেও রেজ্জাদ মিয়াসহ তার ভাইদের এমন আচরণ অত্যন্ত ন্যক্কারজনক এবং নিন্দনীয়। তাদের এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানব

1

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজন গ্রেফতার

2

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

3

সুনামগঞ্জে বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

4

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

5

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল জনত

6

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড -

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

মধ্যনগরে র‍্যাবের অভিযানে ১৮৩০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রে

9

সিলেট সহ ৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলা

10

আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়

11

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

12

জগন্নাথপুরে পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেফতার

13

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

14

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

15

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

16

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

17

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

18

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20