টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে হকারদের দখলে ফুটপাত,যানজটে নাকাল শহরবাসী



অজিত কুমার দাশ,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ব্যস্ততম সড়কগুলো—ট্রাফিক পয়েন্ট থেকে হাইস্কুল রোড, বালিকা বিদ্যালয় রোড ও পশ্চিম বাজার রোড—প্রতিদিনই চরম যানজটে ভোগে। এর মূল কারণ ফুটপাতজুড়ে হকারদের অবৈধ দখল ও রাস্তায় দোকান বসানো।
ছাতক কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সড়ক ও জনপদের প্রায় ৪০ ফুট প্রশস্ত রাস্তার মধ্যে ৩০ ফুট জায়গা দখল করে বসানো হয়েছে কাচামাল ও ফলের দোকান। এমনকি বাঁশ ও চাটাই দিয়ে স্থায়ী দোকানও গড়ে তোলা হয়েছে। এতে পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, লাখ টাকা অগ্রিম দিয়ে এবং মাসিক ২০ হাজার টাকা ভাড়ায় বৈধভাবে ব্যবসা করেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ ফুটপাত দখল করে হকাররা কয়েক লাখ টাকা আয় করছেন। দোকানের ভাড়া যেখানে ৫ হাজার, সেখানে ফুটপাতের অবৈধ ভাড়া ১৫ হাজার পর্যন্ত উঠেছে বলে জানা গেছে।
ফুটপাত দখলের ফলে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে। মসজিদের সামনে বসানো দোকানে মুসল্লিদের প্রবেশেও বাধা সৃষ্টি হচ্ছে।
ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু বলেন, “ফুটপাত দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বসায় বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

1

ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত: হুমায়ূন কবির

2

নতুন কেনা মোটরসাইকেলেই শেষ যাত্রা, কুলাউড়ায় দুই যুবক নিহত

3

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

4

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

5

শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের নেতৃ

6

জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার

7

বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে গুলি, প্রবাসীর ভাই গুলিবিদ্ধ

8

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত

9

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

10

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

11

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

12

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সিলেটসহ ৬৪ জেলায় ইইউ

13

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২ ক

14

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

15

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

16

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

17

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

18

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে ম

19

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছি

20