টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান্ডে

 শান্তিগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) হত্যা মামলায় জমিয়তের অপর পক্ষের নেতা এম আব্দুল হাফিজকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিরাই আমল গ্রহণকারী জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে বিচারক এফএম সাফায়েত সালাম রিমান্ডের এ আবেদন মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেরে নূর আলী বুধবার সন্ধ্যায় যুগান্তরকে রিমান্ডের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের প্রিয় ব্যক্তি গাজীনগরী হুজুরের জন্য আজ শতাধিক আইনজীবী আদালতে দাঁড়িয়েছিলাম; আমরা আশা করি, এ হত্যার আসল রহস্য উদঘাটন হবে। আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আব্দুল হাফিজ শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তের একাংশের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলমের রাজনৈতিক উপদেষ্টা।

এদিকে আলোচিত মুশতাক হত্যার এজাহারভুক্ত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর রায়ের পর খুনিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে শত শত তৌহিদী জনতা বিক্ষোভ করেন। পরে সেখান থেকে জমিয়তের বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি মিছিল করে ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জমিয়তের সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আরশাদ নোমান, যুবনেতা ত্বোহা হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত গত ২ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ শহর থেকে শান্তিগঞ্জের গাজীনগরের বাড়িতে ফেরার পথে মদনপুর থেকে নিখোঁজ হন মাওলানা মুশতাক গাজীনগরী। নিখোঁজের তিন দিন পর গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

1

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

2

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

3

কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নতুন গ্যাস মিলবে না: সিলেটে জ্

4

বিপিএলের ২ ম্যাচ বাতিল

5

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

6

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

7

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

8

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

9

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

10

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

11

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

12

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

13

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৮তম পালাবদল অনুষ্ঠিত

14

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

15

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

16

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

17

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

20