টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

টুডেসিলেট ডেক্স ::আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

এর মধ্যে ভোটগ্রহণের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাবসহ চার ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিনদিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে— আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন। অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি।
জরুরি সেবার মধ্যে যেমন- ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত যানবাহন। বিমানবন্দরে যাওয়া-আসা করার যাত্রী বা আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)। দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন। 
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস)। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন।
জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলেও নির্দেশনায় বলা হয়।
এছাড়া, স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন বা শিথিল করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

1

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

2

চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেস্টু কর্মচারীকে হত্যা: ৫ জনের নাম

3

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

4

সিলেট বিভাগে বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ব

5

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

6

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

7

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

8

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

9

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

10

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

11

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

12

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

13

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন

14

ছাতকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা

15

সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে

16

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা প

17

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

18

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

19

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

20