টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

 জগন্নাথপুর প্রতিনিধি ::সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বিতর্কের জেরে মারামারিতে রুবেল মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই (লতিফনগর) গ্রামে এ ঘটনা ঘটে।

রুবেল মিয়া ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় রুবেলের চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনুখাই গ্রামের জনাব আলীর ছেলে মনির মিয়া (৫০) টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। এ নিয়ে একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে মনির মিয়ার কথা-কাটাকাটি হয়। এর জেরে আজ সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল ও তাঁর চাচাতো ভাই সুলতান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান রুবেল বেঁচে নেই।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বদরুদ্দোজা বলেন, রুবেলকে হাসপাতাল আনার আগেই মারা যান। গুরুতর আহত সুলতান মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া   বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রুবেল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তাঁর পরিবার হত্যা মামলা করবে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

1

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

2

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

3

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

4

রাত পোহালেই ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা

5

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

6

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

7

বালুচরে ফাহিম হত্যা মামলার আসামি সবুজ গ্রেফতার

8

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

11

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

12

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

13

রায়হান হত্যা মামলা : জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

14

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

15

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

16

সিলেটের ডিসি সারওয়ারকে নিয়ে আবেগঘন পোস্ট আইন উপদেষ্টার

17

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

18

ছাতকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা

19

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

20