টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 মোহাম্মদ নুর উদ্দিন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি::

 

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনের সড়কে  দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেননবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মোছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)

 

পুলিশ জানায়রাতে মোটরসাইকেলে করে ইজাজুল ইসলাম  ময়নুল করিম ইমন ওসমানীনগরের গোয়ালাবাজারে মোবাইল ফোন ক্রয় করতে যান। সেখানে ইমনের জন্য একটি মোবাইল ক্রয় করে দুজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

 

পথে ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ড্রাম ট্রাক মোড় নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

 

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজাজুল  ইমন নিহত হন।

 

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসিআবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জাননা, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

1

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

2

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

3

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

4

৪৪তম বিসিএসে বড়লেখার দুই মেধাবীর সাফল্য

5

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

6

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

7

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

8

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

9

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

10

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

11

সিলেটের গ্যাস বেলুনে ভারতে বোমা সন্দেহ, পরে স্বাভাবিক পরিস্থ

12

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

13

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

14

সিলেটে ‘হাসির সন্ধানে এএফপিসি’র শিক্ষা উপকরণ বিতরণ

15

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

18

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

19

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

20