টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর রহমান

আগামী ৭ ফেব্রুয়ারী সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ৩টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় কেন্দ্রীয় ও সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।**এদিকে ৭ ফেব্রুয়ারী আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জামায়াতের এক প্রস্তুতি সভা বুধবার রাতে বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ ও সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু প্রমুখ।প্রস্তুতি সভায়- আগামী ৭ ফেব্রুয়ারীর নির্বাচনী জনসভাকে সফল করতে সিলেট জেলা ও মহানগরের জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সভায় গণভোটে ‘হ্যা’কে বিজয়ী করতে এবং ১১ দলীয় জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনশক্তিকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহবান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

1

ছাতকে ৯ টি ইউনিয়ের বিএনপি'র নেতা-কর্মীদের যৌথ কর্মীসভা অনুষ

2

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

3

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

4

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

5

ওসমান হাদি মারা গেছেন

6

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

7

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

8

শাহ খুররম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠ

9

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

10

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

11

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

12

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

13

অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা

14

রায়হান হত্যা মামলা: ৫ আসামি অনুপস্থিত, যুক্তি–তর্ক পিছিয়ে বু

15

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

16

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

17

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

18

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

19

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক গ্রেফতার

20