টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

আবহাওয়া অফিস বলেছে, আগামী পাঁচদিন টানা বৃষ্টি হতে পারে।  আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

1

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

2

জাল দলিলে ভুমি জালিয়াতি জাফলংয়ে বাবলু ও শাহাজের ৫ বছরের কারা

3

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

ডাকাতির’ মামলায় রেজিনা কারামুক্ত

6

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

7

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

8

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈ

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

11

ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ

12

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

13

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

14

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

15

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

16

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

17

১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

18

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

19

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

20