টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক



ফেসবুকে ভাইরাল মিছিলের ভিডিও নিয়ে তোলপাড়

স্টাফ রিপোর্টার::
সিলেট নগরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার সকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, প্রায় ১৫-২০ জন নেতা-কর্মী এতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশের মুখে কালো মাস্ক এবং মাথায় হেলমেট ছিল।
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম ওমর ফারুক (২৪)। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সুবিদ বাজার হাজী পাড়া এলাকার সিফত মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি স্থানীয় ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য।
মিছিলের ভিডিওটি প্রথম প্রকাশ করেন এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলওয়ার হোসেন রাহী। শুক্রবার বিকেলে তিনি নিজের ফেসবুক আইডি ‘Dilowar Hussain Rahi’-তে ভিডিওটি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “অনেকদিন পর আবারও সিলেটের রাজপথে। অসংখ্য ধন্যবাদ সাহসী যোদ্ধাদের, যারা ঝুঁকি নিয়ে রাজপথে সঙ্গ দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা ও ভালোবাসা।”
ভিডিওতে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দেন দিলওয়ার হোসেন রাহী নিজে। এছাড়া এমসি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশকে উপস্থিত থাকতে দেখা গেছে। বাকি অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
মিছিলে ব্যবহৃত ব্যানারে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের ছবি দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, রাহী ও টেলেন্ট দুজনই রনজিত সরকারের অনুসারী হিসেবে পরিচিত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

1

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন দণ্ডিত

2

হাসিনার মামলার রায় পড়া শুরু

3

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

4

জগন্নাথপুরে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ

5

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

6

হবিগঞ্জে পরীক্ষায় ফেল করায় কিশোরীর আ ত্ম হ ত্যা

7

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

8

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

9

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

10

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত হাতির

13

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড -

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

16

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

17

এনসিপির মনোনয়নপত্র কিনলেন ‘স্যালুট দেওয়া’ রিকশাচালক সুজন

18

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

19

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

20