টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটসহ সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে

তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

 


শুক্রবার তাপপ্রবাহ নিয়ে এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস বলেছে, সিলেটসহ দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে।

 

শুক্রবার তাপপ্রবাহের তীব্রতা বৃহস্পতিবারের চেয়ে বেড়েছে। তবে এদিন চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। রাজধানীতেও আজ বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

 

তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

 

আজ আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে, সবশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,  সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলিসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে আজ থেকে আল-হাদী ইসলামি যুব সংঘের ৩৩তম তাফসীরুল কুরআন ম

1

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

2

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

3

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

4

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

5

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

6

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

7

৩৪ বলে ৪ উইকেট শেষ, ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

8

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

9

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

10

ছাদে আটকা সাংবাদিক, শ্বাসরুদ্ধকর এক রাত

11

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

12

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করেছে এএফপিসি প্

13

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

14

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

15

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

18

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

19

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

20