টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ্টা

আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকালে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশের ৫৪তম বাজেট প্রস্তাব উপস্থাপনকালে একথা জানান অর্থ উপদেষ্টা।অর্থ উপদেষ্টা জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। অনেক ঋণ খেলাপি হয়ে গেলেও সেগুলো বারবার পুনঃতফসিলিকরণের মাধ্যমে আসল অবস্থা গোপন রাখা হয়েছে। তবে বর্তমান বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং পদ্ধতি চালু করেছে। এর ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে। ২০২৩ সালের জুন মাসে খেলাপি ঋণের হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ২০ দশমিক ২০ শতাংশে। অর্থাৎ খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে।

ড. সালেহউদ্দিন বলেন, বিগত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। ৫ আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি এমন সব ঝুঁকির সময়োপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, সংস্কারের অংশ হিসেবে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার প্রধান উদ্দেশ্য হলো- (ক) ব্যাংকিং খাত সংস্কার কর্মসূচির ভিত্তি তৈরি করতে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত পর্যালোচনা করা, (খ) নীতি ও প্রবিধানসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণে এবং ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং (গ) দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি/পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

1

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

2

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

3

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

4

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: সিলেটে বিশেষ জননিরাপত্তা নির্দেশন

5

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, আটক ৮

6

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

7

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

8

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

9

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

10

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

11

আরিফুল হক চৌধুরী'র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট'র সৌ

12

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

13

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, উপাধ্যক্ষের অ

14

ঢামেক থেকে এভারকেয়ারে হাদির উন্নত চিকিৎসা শুরু

15

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপ

16

গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬

17

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

18

মধ্যনগরে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

19

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

20