টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

হবিগঞ্জের নবীগঞ্জে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির আহ্বায়কসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

এরআগে সোমবার (৭ জুলাই) দুপুরে পৌর এলাকার নবীগঞ্জ বাজারে ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রাণ হারিয়েছেন পূর্ব তিমিরপুর গ্রামের এম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪২) । আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।

সংঘর্ষে নবীগঞ্জ বাজারের বহু দোকান, যানবাহন, বেসরকারি হাসপাতাল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আতঙ্কে পুরো বাজার জনশূন্য হয়ে পড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও।

জানা যায়, দুই সাংবাদিকের ব্যক্তিগত বিরোধ সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির পর্যায়ে পৌঁছালে তাদের সমর্থনে দুটি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। পরবর্তীতে এক পক্ষের পক্ষে মৎস্যজীবী সম্প্রদায় ও অন্য পক্ষের পক্ষে অমৎস্যজীবীরা অবস্থান নেয়, যা সংঘর্ষকে সাম্প্রদায়িক রূপ দেয়।

অবস্থা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। নবীগঞ্জ শহরে টহল জোরদার করা হয়েছে এবং দাঙ্গায় জড়িত সন্দেহে পৌর বিএনপির আহ্বায়ক ছালিক মিয়াসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, সংঘাতে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, পরিস্থিতি শান্ত রাখতে নবীগঞ্জে ৯ জুলাই রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বর্ধিত করা হয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, বাজার ও হাটগুলোতে বন্ধ রয়েছে সব কার্যক্রম। নবীগঞ্জ পৌরসদরে স্থানে স্থানে সংঘর্ষের ধ্বংসযজ্ঞ এখনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা চরমে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

1

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

2

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

3

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

4

রাতে ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

5

হবিগঞ্জে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিতর্ক

6

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

7

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

8

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

9

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

10

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

11

সেই ওষুধটি বহাল রাখাই ছিল ‘স্লো পয়জন’: খালেদা জিয়ার চিকিৎসক

12

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

13

হাইকোর্টের বিচারক হলেন সারজিসের শ্বশুর

14

জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত: শহীদ সোহাগ মিয়ার

15

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

16

ভারতে বিমান বিধ্বস্ত: আরোহীদের কেউ বেঁচে নেই

17

সিলেটে তর্কের জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত, অভিযুক্ত যুব

18

সোবহানীঘাট–বন্দরবাজারে অভিযান: চিহ্নিত ৫ ছিনতাইকারী গ্রেপ্তা

19

তামাবিল স্থলবন্দরের কার্যক্রম শুরু আজ

20