টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজ : মিফতাহ্ সিদ্দিকী



জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, পতিত


 আওয়ামীলীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ করেছিল। এই অঞ্চলের মানুষের কল্যাণে নিবেদিক প্রাণ ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান।

 কোম্পানীগঞ্জ উপজেলা যা উন্নয়ন হয়েছে সবই সাইফুর রহমান করেছিলেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার তার নাম মুছে দেয়ার চেষ্টা করেছে।

 এম. সাইফুর রহমান কলেজটি শুধুমাত্র নামের কারনে এতদিন অবহেলিত ছিল। সরকারীকরণ তো দূরের কথা কলেজের মৌলিক কোন উন্নয়নও হয়নি। শুধুমাত্র নামের কারনেই বিগত ১৭ বছর এই কলেজটি বৈষম্যের শিকার হয়েছে। এখন স্বৈরাচারের পতন হয়েছে। এই কলেজটি আর অবেহেলিত থাকবে না ইনশাআল্লাহ।

রোববার কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিরোধী কণ্ঠরোধ ও দমন-পীড়নের মাধ্যমে শেখ হাসিনা সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছিল, যা জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতার পরিপন্থী। তারা পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহার বিকৃতি করেছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্ঠা করেছি। কিন্তু প্রকৃতি তার নিজস্ব নিয়মেই পরিচালিত হয়। আজ ফ্যাসিবাদ ইতিহাসের

 আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এখন সময় এসেছে আমার সন্তানদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নুরজাহান কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মদন মোহন কলেজের শিক্ষক পারিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক লে. মো:মনিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকন্দর আলী, বর্তমান সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, উপজেলা জামাতের আমীর ফয়জুর রহমান, সাবেক আমির আজমান আলী, বিএনপি নেতা আব্দুল মন্নাফ, নজির আহমদ, আলী আহমদ, কলেজের অভিভাবক সদস্য জুয়েল আলম, আজিজুল হক, ওমর ফারুক, শিক্ষক প্রতিনিধি আব্দুর রাশীদ, শামীম আরা বেগম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাস

1

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

2

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, উপাধ্যক্ষের অ

3

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা,বন্যার আভাস সিলেটে

4

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

5

দোয়ারাবাজারে পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম

6

কর্মবিরতি প্রত্যাহার: সোমবার সকাল ৮টা থেকে কাজে ফিরছেন ওসমান

7

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

8

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

9

পাথর কোয়ারী খুলে না দিলে, ৫ আগস্টের মতো আন্দোলন ছাড়া উপায় থা

10

মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

11

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

12

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

15

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

16

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

হজ থেকে ফিরে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

19

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

20