টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টিকল না বেশিদিন। শেষমেশ ডিভোর্সের পর ‘মুক্তি’র আনন্দে দুধ দিয়ে গোসল করে চাঞ্চল্য ছড়ালেন এক যুবক। ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর কাচারিপাড়া এলাকায়।

বিচ্ছেদের পর এমন উদ্ভট ‘উৎসব’ ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ওই যুবক আরিফুল মণ্ডল।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আরিফুল। পারিবারিক সম্মতিতে প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। প্রথমদিকে সংসার ভালোই চলছিল। কিন্তু কিছুদিন না যেতেই শুরু হয় কলহ।

আরিফুলের অভিযোগ, তার স্ত্রীকে নানাভাবে প্রভাবিত করতেন শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে শাশুড়ি। একসময় পরিস্থিতি এতটাই জটিল ওঠে যে, একসঙ্গে থাকা সম্ভব ছিল না—এই সিদ্ধান্তে পৌঁছান দু’জনেই।

সবশেষে ২১ জুন তাদের আইনি বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপরই ঘটে এ ঘটনাটি।

বিচ্ছেদের পর নিজের বাড়ির সামনে হঠাৎই আরিফুল ঘোষণা করেন, তিনি ‘মুক্ত’! এরপর বালতিতে করে দুধ এনে সবার সামনে বসেই গোসল করেন তিনি। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহু স্থানীয় মানুষ, যারা এমন দৃশ্য দেখে অবাক হন।

গোসল শেষে আরিফুল বলেন, ‘ভালোবাসা ছিল, কিন্তু সংসার টেকেনি। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব।’

তরুণদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, ‘প্রেম করে বিয়ে করার আগে শুধু প্রেমিকা নয়, পরিবার-পরিবেশটাও একবার ভালো করে দেখে নিন।’

এই ব্যতিক্রমী ঘটনা এখন সোশ্যাল মিডিয়া ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে মনে করছেন আত্মঘোষিত ‘মুক্তি’র উদযাপন, আবার কারও কাছে এটি নিছক নাটক বা আবেগের বহিঃপ্রকাশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

1

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

2

কানাইঘাটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

3

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

4

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

5

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

6

তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

7

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

8

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

9

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় ন

10

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

11

মধ্যনগরে বাকাতলায় কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা

12

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

13

জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার

14

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

15

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

16

সিলেটে ভোটের মাঠ উত্তপ্ত, ১৮ দিন বাকি নির্বাচনের

17

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন

18

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার

19

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

20