টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, আটক ৮



সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর কান্দা হাটি গ্রামে হাওরে বীজতলা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, আলি আকবর ও মাহবুব মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে গুরুতর আহত মকলেছুর রহমান (৩৫), মুজাহিদ মিয়া (৩০), আব্দুল হেলিম (৪৫), তাজনুর মিয়া (৩৫), মুজাহেদ মিয়া (৫০), মহসিন মিয়া (২২) এবং হিরামনি (৬০)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক মনি রাণী তালুকদার।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি জানান, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা দায়ের হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

1

কমপ্লিট শাটডাউন’ চলবে, নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন

2

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির কাঠইর ইউনিয়ন শাখার কর্মী সভা অন

3

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

4

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

তারেক রহমানের পক্ষথেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট

7

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

8

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

9

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

10

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্ন

11

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন

14

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

15

গণঅধিকার নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিচার্জ, রক্তা

16

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

17

মাধবপুর-চুনারুঘাট আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরি, সম্প

18

আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তা সিজন-

19

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

20