টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুশিয়ারা নদীর ভাঙনে হুমকির মুখে জগন্নাথপুর–বড়ফেছি সড়ক


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙনে একটি গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলিন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সরু সড়ক দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও সাধারণ মানুষ। যেকোনো সময় সড়কটি ধসে পড়তে পারে—এমন আশঙ্কায় চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজারের পশ্চিম পাশে কুশিয়ারা নদীর ভাঙনে জগন্নাথপুর–বড়ফেছি সড়কের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়কটি সংশ্লিষ্ট এলাকার মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় ভাঙনের বিষয়টি নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে।
২৮ জানুয়ারি বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়ফেছি বাজার এলাকায় নদীভাঙন রোধে ব্লক বসানোর কাজ চললেও এর পশ্চিম পাশের অংশে সড়কটি সরাসরি ভাঙনের মুখে পড়েছে। ভাঙতে ভাঙতে রাস্তাটি এতটাই সরু হয়ে গেছে যে তা এখন ঝুলে থাকার মতো অবস্থায় রয়েছে। যে কোনো সময় এই অংশটি নদীতে তলিয়ে যেতে পারে। তবুও জীবিকা ও প্রয়োজনের তাগিদে মানুষ বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়েই চলাচল করছেন।
স্থানীয় পথচারী রহমত আলীসহ কয়েকজন বাসিন্দা জানান, ঝুলে থাকা সড়কের অংশটি নদীতে ধসে পড়লে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এদিকে, সড়কটি ব্যবহারকারী যানবাহনের চালক আমিন উদ্দিনসহ অন্যরা বলেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে—এ বিষয়টি জানা সত্ত্বেও বাধ্য হয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ জানান, ভাঙনকবলিত এলাকায় ডাম্পিং পদ্ধতিতে কাজ চলছে। নদীগর্ভে জিও টেক্সটাইল বস্তাভর্তি মাটি ফেলা হচ্ছে। তবে বালু ও মাটির সংকটের কারণে কাজের গতি কিছুটা কম। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই নদীভাঙনরোধের কাজ শেষ হবে। কাজ সম্পন্ন হলে সড়কটি আর ভাঙনের ঝুঁকিতে থাকবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: নিহতের শ্যালক আটক

1

এমসি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

2

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

3

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

4

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

5

ছাতকে দুই গোষ্টির সংঘর্ষে আহত ৩০

6

কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?

7

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

8

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

9

সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত

10

মধ্যনগরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

11

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

12

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে রুলের শুনানি ৭ জুলাই

13

ওসমান হাদির অবস্থা ‘ক্রিটিক্যাল’,

14

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফ

15

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী "সালাহউদ্দিন

16

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

17

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

18

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

19

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

20