টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামানে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যে’ ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আসন সংখ্যা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। 

দলগুলোর সমঝোতা অনুযায়ী আসন্ন নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০ আসনে, খেলাফত মজলিশ ১০ আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ৭ আসনে, এবি পার্টি ৩ আসনে, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি ২ আসনে এবং নেজামী ইসলামী পার্টি ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। 

এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের মধ্যে অনেক ষড়যন্ত্রকারী আছে: এমএ মালিক

1

আর একটি পাথরও সরানো হলে জীবন ঝালাপালা করে দেব

2

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

5

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

6

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

7

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

8

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন

9

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

10

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

11

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

12

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

13

ঈদের দিন বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

14

ডাকসুতে নির্বাচিত হয়েছেন সিলেটের শাহিনুর

15

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

16

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

17

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

18

ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে

19

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতি

20