টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করেছে এএফপিসি প্র্যাক্টিস সেন্টার



ফাতেমা রিপা ক্যাম্পাস  প্রতিনিধি:::
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে “আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৫”। সোমবার (১০ নভেম্বর) নগরীর জেলরোড পয়েন্টে হোটেল রুতবাহ ইন্টারন্যাশনালে হিসাববিজ্ঞান ও ফিন্যান্স প্র্যাক্টিস সেন্টার (এএফপিসি) এর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এএফপিসি'র প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আনছার আহমদ চৌধুরী। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় মূল পর্ব। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর প্রাক্তন শিক্ষার্থী ফাতেমা রিপা ও সাইফুল ইসলাম সোহানের সঞ্চালনায় অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মো. শামসুল আলম, ডীন, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেট। প্রধান আলোচক ছিলেন মো. তোফাজ্জল হোসেন (এফসিএ)। এছাড়াও সিলেটের আয়কর বিভাগের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের তাৎপর্য ও পেশাগত গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে অতিথিদের সম্মাননা স্মারক এবং মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনীতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথম আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়। ১৪৯৪ সালের এই দিনে ইতালির গণিতবিদ লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি বিশ্বের প্রথম হিসাববিজ্ঞানের গ্রন্থ “সুম্মা ডি এরিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রোপোরসনি এট প্রোপোরশনালিটা” প্রকাশ করেন।
প্রতি বছর ব্যবসায় শিক্ষা শাখার গুরুত্ব ও প্রসার বাড়াতে এএফপিসি প্র্যাক্টিস সেন্টার এই দিবসটি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

1

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

2

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ

3

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

4

শ্রীমঙ্গলে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার চা-পাতা জব্দ, ৫০ হাজার টা

5

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

6

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন

7

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

8

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

9

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

10

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

11

হবিগঞ্জে পরীক্ষায় ফেল করায় কিশোরীর আ ত্ম হ ত্যা

12

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

13

সিলেটে চালু হলো দেশের ২৪তম স্থলবন্দর, পর্যটনবান্ধব ভোলাগঞ্জ

14

মধ্যনগর বাঙ্গলভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারে

15

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

16

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

17

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

18

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

19

মধ্যনগরে বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

20