টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত: হুমায়ূন কবির

স্টাফ রিপোর্টার :;
বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত— মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির। তিনি বলেন, “আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।”
শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনমনে শঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ূন কবির বলেন, “মানুষের মধ্যে কিছু শঙ্কা থাকতেই পারে। কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না। এসব বিষয়ে আমাদের প্রতিনিধি দল সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে এবং লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরির প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছে।”
পিআর ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “এসব বিষয়ে জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেবে। মানুষ এখন আগ্রহ নিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তারা মনে করছে ১৭ বছর পর তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে।”
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই কিছুদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।”
এ সময় তাঁর সঙ্গে ছিলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
এর আগে দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে হুমায়ূন কবিরকে সংবর্ধনা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

1

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

2

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

3

চালের বাজার স্থিতিশীল রাখতে ৩ ধাপে ব্যবস্থা গ্রহণ: খাদ্য উপদ

4

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

5

বিএনপির আহ্বায়ক কমিটিতে গাজী মিল্টন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছ

6

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় দুদকের নোটিশ

7

প্রবাসীদের ভোটাধিকার: প্রথম ধাপে দেশে এলো ২১ হাজার পোস্টাল ব

8

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

9

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ন

10

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট ৩ জনকে কারাদণ্

11

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

12

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

13

লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আ হত ১০

14

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

15

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার

16

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

17

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

18

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

19

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

20