টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসীদের ভোটাধিকার: প্রথম ধাপে দেশে এলো ২১ হাজার পোস্টাল ব্যালট

টুডেসিলেট ডেক্স ::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশ থেকে আসতে শুরু করেছে প্রবাসীদের ভোটাধিকারের রায়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত সাড়ে ২১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।
তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে সর্বশেষ তথ্যানুযায়ী ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী, ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন, ডাকবাক্সে জমা পড়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট (ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট দেশের ডাকঘরে জমা দিয়েছেন)।
কমিশন প্রবাসীদের ব্যালট পেপার সংগ্রহের পর ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর অনুরোধ জানিয়েছে।নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনা করা হবে না।
এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ড সংখ্যক ভোটার নিবন্ধিত হয়েছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন, যার অর্ধেকের বেশিই প্রবাসী। 
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক এই সুযোগ পাচ্ছেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা (আইনি হেফাজতে) ভোটাররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

1

মধ্যনগরে বিএনপির উদ্যোগে সনাতনদের প্রার্থনায় সম্প্রীতির বার্

2

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

3

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

4

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

জন্মদিনে মিলনমেলা: ইশরাক হাসান রিয়ানের জন্মবার্ষিকী উদযাপন

7

শাহ খুররম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠ

8

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

9

জগন্নাথপুরে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

10

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

11

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

সিলেট ৬টি আসনে নির্বাচনী মাঠে পরিবর্তন, ১১ জনের মনোনয়ন প্রত্

14

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

15

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

16

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

17

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

18

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শ

19

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

20