টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ। এতে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন তিনি। পরে সভাপতি নির্বাচনেও জয়লাভ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

এর আগে বিসিবি পরিচালক পদে কারা নির্বাচিত হয়েছেন, তাদের নাম প্রকাশ করেন নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত যারা: ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত যারা: ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত যারা: ক্যাটাগরি-৩ বা সাবেক ক্রিকেটার, বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। এই ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

এনএসসি: জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

1

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

2

যুব সমাজই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

3

বালুচরে প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং সদস্যের মৃত্যু

4

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

5

হযরত শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

6

পরিবেশের দোহাই দিয়ে আমাদের বঞ্চিত করা আর চলবে না

7

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

8

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

9

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

10

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

11

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল

12

ছাতকে সোনালী চেলা বালু পাথর ব্যবসায়ী সমবায় সমিতির যাত্রা শুর

13

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

14

পুণ্যভূমি সিলেটে পৌঁছালেন তারেক রহমান, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরু

15

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

16

খালেদা জিয়া আর নেই

17

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

18

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

19

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

20