টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় দুদকের নোটিশ



সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সম্পদের পূর্ণ বিবরণ চেয়ে তাদের বাসায় নোটিশ টানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি দল নগরীর পাঠানটুলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এ নোটিশ টানিয়ে দেয়।
দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে আনোয়ারুজ্জামান, তার স্ত্রী ও নির্ভরশীলদের সব সম্পদের বিবরণ দুদক কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নোটিশে আরও বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস—আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ২১ কার্যদিবসের মধ্যে বিবরণী জমা না দিলে বা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দুদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখত

1

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

4

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

5

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

6

রাত পোহালেই ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা

7

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ

8

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

9

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

10

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

11

জাতীয় পার্টি জিন্দা লাশ: নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা

12

সিলেট স্টেডিয়ামে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জাকির মৃ

13

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

14

যুক্তরাষ্ট্রে মৌলভীবাজারের দিদারুলের দাফন সম্পন্ন,

15

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

16

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য

17

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

18

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

19

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

20