টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্ষার্থীর



মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুই শিক্ষার্থী ৪৯তম বিসিএসে দেশসেরা কৃতিত্ব অর্জন করে পুরো উপজেলা জুড়ে আনন্দ ও গর্বের সঞ্চার করেছেন।
মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার, সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সাফল্যের সঙ্গে পড়াশোনা শেষ করে ৪৯তম বিসিএসে দেশের সর্বকনিষ্ঠ শিক্ষা ক্যাডার হিসেবে মনোনীত হয়ে নিজের পরিবার ও এলাকার নাম উজ্জ্বল করেছেন।
অদম্য মেধা ও দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যাওয়া খাদিজা আক্তার মধ্যনগর গ্রামের মরহুম আব্দুল আজিজ ও হাজেরা খাতুনের কন্যা।
তিনি বলেন,
অবহেলিত এলাকা থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করে আজকের অবস্থানে এসেছি—এটা আল্লাহর অশেষ দয়া। আমার শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে বাবার অবদান আমি কখনও ভুলব না। স্বপ্ন ও অধ্যবসায় থাকলে দারিদ্র্য কোনো বাধা নয়; প্রকৃতি তখন পথ তৈরি করে দেয়।”


অন্যদিকে, একই বিসিএসে গণিত বিষয়ে দেশে প্রথম হয়েছেন মধ্যনগরের বংশীকুন্ডা গ্রামের মো. অলি উল্লাহ। তিনি বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ৪৯তম বিসিএসে গণিত বিষয়ে প্রথম হয়ে শিক্ষা ক্যাডারে মনোনীত হন।
তিনি বলেন,
আল্লাহর শুকরিয়া আদায় করছি। অবহেলিত হাওরাঞ্চলের এক কৃষক পরিবারের সন্তান হয়ে এই সাফল্য অর্জন আমার জন্য গর্বের। আমি চাই আমাদের অঞ্চলের শিক্ষার্থীরাও আত্মবিশ্বাসী হয়ে আলোকিত জীবনের স্বপ্নে এগিয়ে যাক।”


এই দুই কৃতি শিক্ষার্থীর অনন্য অর্জনে মধ্যনগর উপজেলা জুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগার থেকে পলায়নের ১ বছর পর সিলেটের রিপন গ্রেফতার

1

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫হাজার টাকা

2

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থী

3

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা খেল লন্ডনগামী

4

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

5

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

6

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐতিহাসিক

7

ছাতকে লাফার্জ হোলসিম বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ

8

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

9

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

11

দোয়ারাবাজারে পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম

12

সিলেটে অবৈধ ভারতীয় পেঁয়াজ ও পিকআপসহ যুবক আটক

13

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

14

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

15

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

16

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

17

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

18

সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক স

19

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

20