টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজ মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তারা বর্তমানে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

মুকিত পেশায় একজন শ্রমিক। শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকিতসহ তারা ২৮ জনের একটি টিম বাসে করে সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা সবাই নদীর পারে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তারা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়। বাকি দু’জন তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় মুকিত। তার সাথে থাকা শাওন জানান, তারা ২৮ জনের একটি টিম সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে ফুটবল খেলা শেষে তিনজন পানিতে নামলে দু’জন পারে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় মুকিত।

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ও জাফলং বিট অফিসার ওবায়দু্ল্লাহ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

1

২১তম অংকুর সাহিত্য পাঠাগারে আসরে অনুষ্ঠিত, ছড়াকার সাজুর ৫৩তম

2

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

3

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় দুদকের নোটিশ

4

বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: বিএনপি মহাসচিব

5

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

6

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধ

7

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

8

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক

9

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

10

মধ্যনগরে সংঘর্ষ: আহত ব্যক্তি বললেন, আসামিদের চিনি না

11

খাদিমপাড়ায় সরকারি খাস জমি দখল: তিনজন গ্রেফতার, উচ্ছেদ অভিযান

12

শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের নেতৃ

13

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

14

চেয়ারম্যান হলেন তারেক রহমান

15

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

16

কানাইঘাটে ৩ ভাইকে কু*পিয়ে জখম, একজনের মৃ ত্যু

17

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

18

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

19

তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

20