টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে অভিনব প্রতিবাদ করেছে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। তারা রাস্তায় জামায়াতে নামাজ আদায় ও দোয়া করছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকালে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পবিত্র আসরের নামাজের সময় হলে তারা রাজপথেই জামাতে নামাজ আদায় করে।

 শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে অভিনব প্রতিবাদ করেছে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। তারা রাস্তায় জামায়াতে নামাজ আদায় ও দোয়া করছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকালে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পবিত্র আসরের নামাজের সময় হলে তারা রাজপথেই জামাতে নামাজ আদায় করে।

এরপর দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়ায় তারা ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। পাশাপাশি রাত তিনটায় পরীক্ষায় এইচএসসি পরীক্ষা স্থগীতের ঘোষণা দেওয়ার সাথে জড়িত শিক্ষা উপদেষ্টাসহ শিক্ষাসচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য সব কর্মকর্তার হেদায়েত কামনা করেন।

 

তারা আহত শিক্ষার্থীদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

উল্লেখ্য, ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনার পর পরীক্ষা স্থগীতের ঘোষণা না দেওয়ায় এবং রাত তিনটায় আবার পরীক্ষা স্থগীত করার ঘোষণা ক্ষুব্ধ হয়ে উঠেন সারাদেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের খবর দেশব্যাপী ছড়িয়ে পড়লে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা সিলেট শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে সিলেট-জকিগঞ্জ সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণহীন কিশোরগ্যাং আতঙ্কে বালুচর, নীরব পুলিশ প্রশাসন

1

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৬নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফি

2

ওসমানী মেডিকেল থেকে স্বাস্থ্য সরঞ্জাম চুরি, হাতেনাতে ধরা প্র

3

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ

4

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

সাংবাদিকদের নিয়ে কটূক্তি: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষমা না চাই

7

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

8

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

9

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

10

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

11

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

12

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

13

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

14

বড়লেখায় ভুয়া আইডি দিয়ে সাংবাদিক রমিজের বিরুদ্ধে অপপ্রচার

15

কুলাউড়ায় সরকারি হাটের জায়গা দখল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারে

16

শমসের মবিন চৌধুরীর অবসর: দীর্ঘ রাজনৈতিক যাত্রার ইতি

17

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

18

সিলেটসহ সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সিলেটসহ ৬৪ জেলায় ইইউ

20