টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান



জসিম উদ্দিন 
জুড়ী প্রতিনিধি,: 
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। ১১ জুন (রোজ বুধবার) জুড়ী উপজেলা পূর্ব শাখার আয়োজনে নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। 
জুড়ী উপজেলা পূর্ব শাখার সভাপতি মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: নিজাম উদ্দিন, জেলা অর্থ সম্পাদক তোফাজ্জল হোসাইন, জুড়ী উপজেলা পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ, নয়াবাজার মাদ্রাসা সভাপতি শাফিয়ান আহমেদ, সেক্রেটারি হা. রেদোয়ানুল মাহবুব মাসুদ, পূর্ব জুড়ী ইউনিয়ন সভাপতি তাহের আহমেদসহ নেতৃবৃন্দ। 
প্রধান অতিথি শাহীন আহমেদ খান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপনের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানাবিধ সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে। এই অবস্থায় আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 
তিনি আরও বলেন, শুধুমাত্র সরকারি বা পরিবেশবাদী সংগঠনের দায়িত্ব নয়, বরং সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের জনগণকে এই মহতী কাজে অংশ নিতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, রোপিত গাছগুলোর সঠিক পরিচর্যা করতে হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার, গোয়েন্দ

1

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

2

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

3

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

4

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

5

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক-যুবতী গ্রেপ্ত

6

১০ বছরের ভাতিজিকে কুপিয়ে খু*ন করল চাচা

7

ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে

8

৭ বছরের শিশুকে ধ র্ষ ণ : যুবক আ ট ক

9

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

10

করোনায় আরও দুইজনের মৃত্যু

11

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সুরমা ইউনিয়ন শাখার কর্মী সভা অন

12

সব মামলায় খালাস তারেক রহমান

13

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

14

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

15

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

16

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

17

মধ্যনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

18

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

19

জাফলংয়ের চা বাগানে যুবককে পিটিয়ে হ ত্যা : আ-ট-ক ৩

20