টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জিন্দাবাজারে অবৈধ পার্কিংয়ে অভিযান: ৫ হাজার টাকা জরিমানা, আটক রাজা ম্যানশন ব্যবসায়ী নেতা



সিলেট নগরের জিন্দাবাজার অঞ্চলে ফুটপাত ও সড়ক দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোটরসাইকেল, সিএনজি ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের অভিযোগের প্রেক্ষিতে আবারও অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
রোববার অভিযানে গিয়ে রাজা ম্যানশন সামনের সড়কে পুরনো সেই অবৈধ পার্কিংয়ের চিত্র দেখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর পরদিন সোমবার (২৪ নভেম্বর) দুপুরে একই এলাকায় অভিযানে নেমে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল আলম রাজা ম্যানশন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানা তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি ডি. ডি. রুমুকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তিনি জরিমানা প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পরপরই রাজা ম্যানশনের সামনে ‘নো পার্কিং’ সাইনবোর্ড স্থাপন করা হয়।
অভিযানে জেলা প্রশাসনকে সহযোগিতা করে সিলেট সিটি করপোরেশন এবং সিলেট মহানগর পুলিশ। এ সময় কাজি ম্যানশনসহ জিন্দাবাজার এলাকার প্রতিটি মার্কেট ও বিপণিবিতানকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার নির্দেশ এবং কড়া সতর্কবার্তা দেওয়া হয়।
উল্লেখ্য, জিন্দাবাজার এলাকার প্রায় সব বিপণিবিতানের সামনে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন অবৈধভাবে পার্কিং করে রাখা হলেও বারবার সতর্ক করার পরও কর্তৃপক্ষ উদাসীন ছিল। এতে এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে তীব্র যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছিল।
হকার উচ্ছেদ ও পুনর্বাসন উদ্যোগ নিলেও ফুটপাত ও রাজপথ দখল করে অবৈধ পার্কিংয়ের প্রবণতা কমছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

1

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

2

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

3

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

4

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

5

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

থানায় না গিয়েই জিডি-মামলার সুযোগ: এসএমপি কমিশনার

8

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

9

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

10

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

11

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

12

কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?

13

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

14

ছাতকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা

15

ওসমানী মেডিকেল থেকে স্বাস্থ্য সরঞ্জাম চুরি, হাতেনাতে ধরা প্র

16

মধ্যনগরে সাইবার ক্রাইম অপরাধী গ্রেফতার

17

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

18

রশিদপুরে পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান

19

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

20