টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।


জসিম উদ্দিন 
জুড়ী উপজেলা প্রতিনিধি

মৌলভীবাজার জেলার জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রেজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু। 

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু ও হাজী হেলাল উদ্দিন প্রমূখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ ইসহাক আলী, আপ্তাব আলী, মোঃ ফাতির আলী ও মোহাম্মদ আজাদ মিয়া, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম তোলা ও মোঃ নুরুল ইসলাম জুবেল, সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন, বিল্লাল হোসেন, চিকন মিয়া ও আব্দুর রব সেবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি পদে মোঃ ইসহাক আলী ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম জুবেল ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদারের বড় ভাইয়ের ১৫তম মৃত্য

1

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

2

রায়হান হত্যা মামলা : জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

5

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

6

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

7

লন্ডন পাঠানোর নামে সিলেটে ২ কোটি টাকা হাতিয়ে পলাতক দম্পতি গ্

8

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

11

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

12

জিন্দাবাজারে ড্রেনের উপর ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করলো সিসিক

13

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন: বন্ধুই হত্যার সঙ্গে জড়িত

14

রিমন হত্যায় সাংবাদিকসহ ১৮৪ জনের নামে মামলা,

15

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

16

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

17

বিয়ানীবাজারে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার

18

ঢামেক থেকে এভারকেয়ারে হাদির উন্নত চিকিৎসা শুরু

19

সিলেটে রিকশা গ্যারেজে জুয়া খেলতে গিয়ে ধরা ৪ জন

20