টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌লিম উদ্দিন আহমদ মিলনের:



ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৫(ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ক‌লিম উদ্দিন আহমদ মিলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 
গত বুধবার গভীর রাতে তিনি গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউনিয়নের পীরপুর, জালালপুর, মোল্লাআতা, তকিপুর ও বিলপাড় গ্রামে পৃথক পৃথক নির্বাচনী সমাবেশে অংশ নেন। এসব সমাবেশে তিনি ছাতক–দোয়ারাবাজারবাসীর প্রতি উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার তুলে ধরে বলেন—আল্লাহ তায়ালা যদি দয়া করেন আর আপনারা যদি মায়া করেন—আপনার একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। জয়ী হলে গোবিন্দগঞ্জকে একটি আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরিত করব।
৪০ বছরের পথচলার কথা স্মরণ করলেন মিলন
সমাবেশে বক্তৃতাকালে মিলন জানান, চল্লিশ বছরের রাজনৈতিক ও সামাজিক পথচলায় তিনি সবসময় ছাতক–দোয়ারাবাজারের মানুষের পাশে ছিলেন। তিনি বলেন,আপনারা আমাকে জানেন, চেনেন। ৪০ বছর ধরে আপনাদের সুখ–দুঃখে পাশে আছি। এবার আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে কথা বলতে চাই, মাঠে থেকে কাজ করতে চাই।”
তিনি জনগণের জীবনের নিরাপত্তা, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যুব–সমাজের কর্মসংস্থান এবং জনসাধারণের নাগরিক সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন—“আমরা কাউকে ক্ষতি করতে আসিনি; বরং আপনাদের ভবিষ্যৎকে নিরাপদ করতে, একটি বাসযোগ্য এলাকার স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করব।”উন্নয়ন বন্ধ হয়ে আছে—পরিবর্তনের দাবি নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ–৫ আসনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। স্থানীয় সমস্যাগুলো উপেক্ষিত অবস্থায় পড়ে আছে। তাদের মতে, এলাকার উন্নয়ন প্রকল্পগুলো স্থবির হয়ে পড়েছে, সড়ক–সংযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি–অর্থনীতিতে অগ্রগতি নেই বললেই চলে।
এই অবস্থায় তারা মিলনকে সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন—মিলনকে সংখ্যাগরিষ্ঠ আসনে প্রতিনিধি হিসেবে পাঠানো সময়ের দাবি। পরিবর্তন এবং উন্নয়ন নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন।
অ্যাডভোকেসি ও ঐক্যের বার্তা সমাবেশে বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, একটি বিরোধী–কণ্ঠকে সংসদে প্রতিনিধিত্ব করানোর মাধ্যমে মানুষের অধিকার ও এলাকার সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে। বক্তব‌্য রা‌খেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক আহবায়ক ফারুক আহমদ, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ইউপি বিএনপির আহবায়ক আব্দুল হক, বিএনপি নেতা আজর আলী, আতাউর রহমান এমরান, সাদিকুর রহমান, লন্ডন বিএনপি নেতা সামছুর রহমান নুনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য লন্ডন প্রবাসী এ জে লিমন, সাবেক ছাত্রদল নেতা আশরাফুর রহমান আশরাফ, ব্যারিস্টার রকিব আহমদ, সাবেক মেম্বার নাজমুল হোসাইন, আলী আশরাফ তাহিদ, নুর উদ্দিন, গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন, কালা মিয়া, ফিরোজ, বদর উদ্দিন, আপ্তাব হোসেন, জেলা ছাত্রদলের সদস্য এমদাদুর রহমান ইমন, ফটিক মিয়া, আব্দুল আউয়াল, ইকবাল হোসাইন, সাদিকুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রদলের সহ–সভাপতি নাইম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুর রহমানসহ ছাত্রদল–যুবদল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশ চলাকালে পুরো এলাকা স্লোগান, ঢোল–ঢাক ও জনসমাগমে মুখরিত হয়ে ওঠে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ, নারী–পুরুষ, তরুণ–যুবকেরা অংশ নিয়ে নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।
১২ ফেব্রুয়ারি ভোটের আহ্বান নেতারা একযোগে বলেন—১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। পরিবর্তন চান, উন্নয়ন চান—তাহলে ধানের শীষকে বিজয়ী করুন। আপনার একটি ভোট গোবিন্দগঞ্জসহ সমগ্র ছাতক–দোয়ারাবাজারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। সমাবেশ শেষে মিলন স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়ে বিভিন্ন গ্রামের গণমানুষের মতামত নেন। তিনি জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

2

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

3

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈ

4

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

5

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

6

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

7

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

8

দোয়ারাবাজারে "ভোক্তা অধিকার (CCS)" উদ্যোগে পরিচিতি পর্ব ও ম

9

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

10

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতির সাধারণ সভা অনুষ্

11

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

12

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর জসীমউদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদে

13

রায়হান হত্যা মামলা: ৫ আসামি অনুপস্থিত, যুক্তি–তর্ক পিছিয়ে বু

14

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে

15

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

16

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

17

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

18

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

19

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

20