টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তা সিজন-৩ এর পুরস্কার বিতরণ সম্পন্ন


স্টাফ রিপোর্টার::
আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগ আয়োজিত ২ দিনব্যাপী লিট ফিয়েস্তা সিজন-৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বুধবার (১৪ মে) দুপুরে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবু নাসের জাফর উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ এর প্রিন্সিপাল মোঃ আব্দুর রউফ তাপাদার। সূচনা বক্তব্য রাখেন আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা।
শিক্ষা বিভাগের শিক্ষার্থী দিবা সিনহা ও নওয়াফ আবদুস সালেক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি এর ডাইরেক্টর মোঃ জাকারিয়া হাবিব, বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান আবু সায়ীদ মুহাম্মদ আবদুল্লাহ, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শান্তা ইয়াসমিন, টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার জামাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক রুহামা চৌধুরী।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাসান আবেদীন জায়গীরদার। ক্লাবের প্রেসিডেন্ট হুমায়রা ফেরদৌসের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২ দিনব্যাপী আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগ আয়োজিত লিট ফিয়েস্তা সিজন-৩ উৎসবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল- কুইজ কনটেস্ট, ফিকশন রাইটিং, টাং টুইস্টার চ্যালেঞ্জ এবং হটসিট চ্যালেঞ্জ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

1

শাবিপ্রবিতে র‌্যাগিং: এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ২৪ জনের

2

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

3

তিন দিনের আল্টিমেটাম: হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে সড়ক

4

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

5

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

6

দোয়ারাবাজারে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

7

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে:সিলেটে মির্জা ফখরু

8

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

9

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

10

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

11

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা

12

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

13

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

14

টিলা কেটে খাস জমিতে ঘর,১ জনের কারাদণ্ড

15

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

16

ডেভিল হান্ট ফেইজ-২: মধ্যনগরে নিয়মিত মামলার আসামি নুরুল হক গ্

17

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

18

দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলে

19

সন্ত্রাসবিরোধী মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

20