টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহলে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অদ্য সকাল আনুমানিক ০৬:১০ মিনিট থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত মধ্যনগর আর্মি ক্যাম্প হতে বিএ-১০৭০১ ক্যাপ্টেন শাকিল মাহমুদ ও ১২ ইঞ্জিনিয়ারিং স্যার–এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আমজোড়া গ্রামের মোঃ উজ্জল মিয়ার বাড়ি থেকে এসব পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—
একটি তলোয়ার, চারটি দেশীয় রামদা, তিনটি দেশীয় কুড়াল, চারটি দেশীয় দা-বটি, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, সতেরটি টেডা, পাঁচটি ফলা, এগারটি ঢাল, পঁয়ত্রিশটি বর্ষা, একটি চায়না চাকু এবং একটি বল্লম।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানানো হয়েছে। স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

1

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

2

আরামবাগে দশম শ্রেণির কিশোরীর আত্মহত্যা,

3

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

4

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

5

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

6

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

7

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

8

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

9

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

10

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

11

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

12

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

13

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

14

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

15

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

16

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

17

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

18

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

19

ভাটি বাংলার যুবক হেলালকে ঘিরে আলিয়া মাঠে জনসভার বাড়তি আগ্রহ

20