টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি অফিসে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৪রা( সেপ্টেম্বর ২০২৫) বৃহস্পতিবার  সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ ড. মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সিনিয়র মনিটরিং অফিসার (সিলেট অঞ্চল) আব্দুল মান্নান,মনিটরিং অফিসার আকরাম হোসেন,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন,অতিরিক্ত উপপরিচালক নাজমুল কবির,ভারপ্রাপ্ত উপপরিচালক দ্বীপক চন্দ্র।
এছাড়া উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম, ছাতক উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, মোজাম্মেল ভূঁইয়াসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।
সভায় বক্তারা মাঠ পর্যায়ে কৃষি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন, কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি উদ্ভাবন ও ফসল উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে মতামত ব্যক্ত করেন। তারা বলেন, কৃষি হচ্ছে দেশের অর্থনীতির মূল ভিত্তি, তাই কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে কৃষকের আস্থা অর্জন করতে হবে।
এদিকে প্রধান অতিথি কৃষিবিদ ড. মোহাম্মদ জামাল উদ্দিন সভা শেষে মাঠ পরিদর্শন করেন। তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন, পৌরসভা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন ও জাউয়া বাজার ইউনিয়নের বিভিন্ন কৃষি খামার ও মাঠ ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন আরও বাড়বে এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

1

পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

2

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

3

মাধবপুর-চুনারুঘাট আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরি, সম্প

4

জাতীয় নির্বাচনে নিরপেক্ষ, গণভোটে সক্রিয় হতে হবে প্রশাসনকে

5

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

6

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

7

দোয়ারাবাজারে ১৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

8

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

9

মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

10

ছাতকে পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধ অস্ত্র উদ্ধার,

11

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

12

সিলেটে চালু হলো দেশের ২৪তম স্থলবন্দর, পর্যটনবান্ধব ভোলাগঞ্জ

13

মধ্যপ্রাচ্যে বড় ‘জুয়া’ খেলছেন ট্রাম্প?

14

জাতীয় নির্বাচনের আগে সব সংগঠনের নির্বাচন স্থগিত

15

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

16

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

17

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

18

ডাকসুতে নির্বাচিত হয়েছেন সিলেটের শাহিনুর

19

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

20